রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১ হাজার ৫৩৩টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

ডিএমপির ট্রাফিক বিভাগ জানায়, ট্রাফিক-মতিঝিল বিভাগে ২১টি বাস, ২১টি কাভার্ডভ্যান, ৫৪টি সিএনজি ও ১৬৬টি মোটরসাইকেলসহ মোট ৩২৪টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ১০টি বাস, ৮টি ট্রাক, ৩টি কাভার্ডভ্যান, ১৩টি সিএনজি ও ১৭টি মোটরসাইকেলসহ মোট ৬৬টি মামলা হয়েছে। ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১০টি বাস, ২টি ট্রাক, ১৬টি কাভার্ডভ্যান, ৩০টি সিএনজি ও ১১৯টি মোটরসাইকেলসহ মোট ২০৩টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৮টি বাস, ৮টি ট্রাক, ৯টি কাভার্ডভ্যান, ২৪টি সিএনজি ও ১১৬টি মোটরসাইকেলসহ মোট ২০১টি মামলা হয়েছে।

অন্যদিকে, ট্রাফিক-গুলশান বিভাগে ২০টি বাস, ৩টি ট্রাক, ৪টি কাভার্ডভ্যান, ১৬টি সিএনজি ও ৯১টি মোটরসাইকেলসহ মোট ২৬৮টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ২৯টি বাস, ১১টি ট্রাক, ১৩টি কাভার্ডভ্যান, ৩৬টি সিএনজি ও ৮২টি মোটরসাইকেলসহ মোট ২৩৬টি মামলা হয়েছে। ট্রাফিক-রমনা বিভাগে ৫টি বাস, ৩টি কাভার্ডভ্যান, ৯টি সিএনজি ও ৩৮টি মোটরসাইকেলসহ মোট ১১২টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ৬টি বাস, ৪টি ট্রাক, ২টি কাভার্ডভ্যান, ১৪টি সিএনজি ও ৭৯টি মোটরসাইকেলসহ মোট ১২৩টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৩৩২টি গাড়ি ডাম্পিং ও ২১৩টি গাড়ি রেকার করা হয়েছে।

গত (৩০ নভেম্বর) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

নয়াশতাব্দী/এনএ