ইউরোপিয়ানফুটবলে আবারও কেটেছে উত্তেজনায় ভরা একটি সপ্তাহ।শীর্ষ লিগগুলো বড় দলগুলো মাঠেনেমেছে এবং দিয়েছে রোমাঞ্চকরমুহূর্ত। ইংলিশ প্রিমিয়ার লিগে মুখোমুখি হয়েছিলশীর্ষ দুই দল আর্সেনালও চেলসি, যেখানে ম্যাচটি ১-১ ড্রহয়।
মিকেলআর্তেতার আর্সেনাল এখনো পাঁচ পয়েন্টে এগিয়ে, তাদের পেছনে ম্যানচেস্টার সিটি— যারা ফিল ফোডেনের দেরিতে করা গোলে লিডস ইউনাইটেডকে হারায়। একই সঙ্গে লিভারপুল২-০ ব্যবধানে ওয়েস্টহ্যামকে হারিয়ে জয়রথে ফিরেছে।
লা লিগায় রিয়াল মাদ্রিদ আবারও পয়েন্ট হারিয়েছে এবং ১-১ড্রয়ের ফলে তারা নেমেগেছে দ্বিতীয় স্থানে; বিপরীতে বার্সেলোনা আলাভেসকে হারিয়ে উঠে গেছে লিগ শীর্ষে। বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখ অপরাজিত রয়েছে, আর সিরি আ–তে প্রথম চারদলের পয়েন্ট ব্যবধান মাত্র এক—১৩ ম্যাচশেষে এসি মিলান শীর্ষে, এরপর ন্যাপোলি, ইন্টার মিলান ও রোমা।
স্প্যানিশ লা লিগা
১৯: লামিনে ইয়ামালে গড়লেন ইতিহাসের কীর্তি। ১৯ বছরে পা দেওয়ার আগেই তিনি করেছেন ১৯টি লিগ গোল— লালিগার ইতিহাসে যা তৃতীয় সর্বোচ্চ।তার ওপরে আছেন কেবলরাউল গঞ্জালেজ (২৮), হোসে ইরারাগোরি (২৩)। ১৯ বছরহওয়ার আগেই তারা এত গুলোগোল করেছেন।
৭: শীর্ষে কিলিয়ান এমবাপে। রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপে এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৭টি পেনাল্টি গোলকরেছেন। ইউরোপের সেরা পাঁচ লিগের কোনো খেলোয়াড়ের চেয়ে যা বেশি।
৩: রিয়ালের টানা তিন ড্র।রিয়াল মাদ্রিদ লা লিগায় টানাতৃতীয় ড্র করেছে। ২০১৯ সালের পর (জিনেদিন জিদানের অধীনে) এই প্রথম তারা এক মৌসুমে তিন ম্যাচ ধরেড্র করল।
৩৪: বার্সেলোনার গোলের ধারাবাহিকতা। লা লিগায় বার্সাটানা ৩৪ ম্যাচে গোল করেছে (মোট ৯০ গোল)। যা ২০১৯ সালের পর তাদের সেরাগোল করার রেকর্ড।
১৮০: ইয়ান ওবলাকের ক্লিন শিট। অ্যাটলেটিকো মাদ্রিদের গোলরক্ষক ইয়ান ওবলাকের ক্লিনশিট এখন ১৮০টি, লালিগা ইতিহাসে তৃতীয় সর্বাধিক। তার ওপরে শুধুই, আন্দোনি জুবিজারেতা (২৩৫), ফ্রান্সিসকো বুয়ো (২১৩)।
মেসির অ্যাসিস্টের রেকর্ড
লিওনেলমেসির ইন্টার মায়ামি নিউ ইয়র্ক সিটিকে৫-১ ব্যবধানে হারিয়ে এমএলএস কাপ ফাইনালে উঠেছে।সেখানে তাদের প্রতিপক্ষ থমাস মুলারের ভ্যাঙ্কুভার হোয়াইট ক্যাপস।
১৩: মেসির পোস্টসিজন রেকর্ড বাড়ল। নিউ ইয়র্ক সিটির বিপক্ষে অ্যাসিস্টের মাধ্যমে মেসি এমএলএস কাপ প্লে-অফে তার গোলে অ্যাসিস্ট বেড়ে দাঁড়াল ১৩টিতে।একক মৌসুমে এটা সর্বোচ্চ অ্যাসিস্টেররেকর্ড।
ইংলিশপ্রিমিয়ার লিগ
১: ইসাকের গোল খরা কাটলো।আলেকজান্ডার ইসাক ৮ ম্যাচপর অবশেষে প্রিমিয়ার লিগে গোল করেছেন।তার দীর্ঘতম গোল–খরার সমাপ্তিঘটলো। গোল করলেন ওয়েস্টহ্যাম ইউনাইটেডের বিপক্ষে।
৫৬: ব্রুনো ফার্নান্দেজের ইতিহাস। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে প্রিমিয়ার লিগে৫৬টি অ্যাসিস্ট এখন ব্রুনো ফের্নান্দেজের— পল স্কোলসের (৫৫) চেয়েও বেশি।ইউনাইটেডে তার ওপরে আছেন, রায়ান গিগস (১৬২), ওয়েইন রুনি (৯৩), ডেভিড বেকহাম (৮০)।
৭: চেলসির লালকার্ড বিপর্যয়। এই মৌসুমে সবপ্রতিযোগিতা মিলিয়ে চেলসি পেয়েছে ৭টি লালকার্ড— ইউরোপেরসেরা পাঁচ লিগে কোনোদলের সর্বোচ্চ।