বিপিএলেফিক্সিংয়ের অভিযোগে সদ্য শেষ হওয়ানিলাম থেকে বাদ দেওয়াহয়েছিল এনামুল বিজয়ের নাম। এই ঘটনারপ্রতিবাদে বিসিবিতে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন এনামুল হক বিজয়। ন্যায়বিচারপেতে সর্বোচ্চ পর্যায়ে গিয়ে চেষ্টা করবেনবলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
বিপিএলগভর্নিং কাউন্সিল সভাপতি ও উপেদষ্টা বরাবরএই নোটিশ আইনজীবীর মাধ্যমে করালেও তা নিজের হাতেই সাবমিট করেছেন বিজয়। সোমবার (১ ডিসেম্বর) মিরপুরেরহোম অব ক্রিকেটে হাজিরএনামুল হক বিজয়।
বিজয়বলেন, বিসিবিকে আমি একটা লিগ্যালনোটিশ পাঠিয়েছি বিপিএল গভর্নিং কাউন্সিলের প্রেসিডেন্ট ও উপদেষ্টা বরাবর।এসেছিলাম বিসিবিতে জমা দিতে। বিসিবি এটা গ্রহণ করেছে।
তিনি আরও বলেন, আমার ডকুমেন্ট আছে বিসিবিতে আমি কী নোটিশজারি করেছি। সেটাতে আমার আইনজীবীর নাম্বারও দেওয়া আছে। আপনাদের (সাংবাদিকদের) কিছু জানার থাকলে অবশ্যই তাকে জিজ্ঞাসা করবেন।
বিপিএলের গত আসরে ম্যাচ ফিক্সিংয়ের দায়ে অভিযুক্ত এনামুল হক বিজয়। তারসঙ্গে নাম এসেছে আরো আট ক্রিকেটারের। এ জন্য বিপিএলের১২তম আসরের খেলোয়াড় নিলামে নাম ছিল না তাদের।
বিসিবিরএই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেও প্রতিকারপাননি এই ওপেনার। এবার দলিল-দস্তাবেজ কাগজপত্র নিয়ে সরাসরি উপস্থিত ক্রিকেট বোর্ডে।
বিসিবিতে এলেও বিজয় লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিল সভাপতি বরাবর। একই চিঠি পাঠানো হয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব বরাবরও।
তার বিরুদ্ধে যে অভিযোগ তোলাহয়েছে, সেই দায় থেকেমুক্তি পেতে সর্বোচ্চ আইনীলড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন সবশেষ আসরে রাজশাহী ফ্র্যাঞ্চাইজিতে খেলা এই ক্রিকেটার।